সংগৃহীত ছবি
জাতীয়

বন্দর সবার জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সবার জন্য বন্দর উন্মুক্ত রাখব। বাংলাদেশে কি শুধু একটা দেশের জাহাজ আসবে? আমরা কি কারও কাছে বন্দি নাকি যে, শুধু তাদের সেবা করব?

আরও পড়ুন : সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন

মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাকিস্তান থেকে আসা জাহাজটি মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কি জাহাজ আসা নিষেধ আছে? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার হবে। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।

আরও পড়ুন : ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি। তবে পুরোপুরি সন্তোষজনক নয়। এবার পূজার সময় পরিস্থিতি ভালো ছিল। তবে এটার কথা সেভাবে প্রচার হয়নি।

তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নেই।

আরও পড়ুন : রিমান্ডে গেলেন কামরুল ইসলাম

উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।

তিনি আরও বলেন, পাশ্ববর্তী দেশের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যার কাউন্টার দিতে পারবেন? আমি বললে বিশ্বাস করবেন না। আমাদের যে ভুল হয় না তা নয়, আমাদের ভুল হলে ধনিয়ে দেন। আমাদের কেউ যদি অপরাধ করে প্রকাশ করুন। কিন্তু মিথ্যা বা ভুল সংবাদ দেবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা