আন্তর্জাতিক

মিয়ানমারে ‘ভয়ংকর সহিংসতার’ নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং ‘ভয়ংকর সহিংসতার’ নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া অভ্যুত্থান-পরবর্তী ‘ট্রাজেডিতে’ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই সংকট সমাধানে দ্রুত মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে আসিয়ানের তিন দিনব্যাপী সম্মেলন। তবে এতে অংশ নিচ্ছেন না মিয়ানমারের কেউ। বিতর্কিত জান্তা প্রধানকে অংশ নিতে না দেয়ায় সম্মেলন বয়কট করেছে মিয়ানমারের সামরিক সরকার।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর গণতন্ত্র ও সামুদ্রিক স্বাধীনতা রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জো বাইডেন জানান, একটি আঞ্চলিক অর্থনৈতিক কাঠামো তৈরিতে ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে শিগিগরই আলোচনা শুরু করবে ওয়াশিংটন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা