শিশুর মৃত্যু
আন্তর্জাতিক

কঙ্গোয় অজানা রোগে ১৬৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোয় এক অজানা রোগের শিকার হচ্ছে শিশুরা। কঙ্গোর দক্ষিণ পশ্চিম ভাগে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি বলে দাবি করেছে কঙ্গোর এক সংবাদ মাধ্যম। এরই মধ্যে সেখানে মৃত্যু হয়েছে প্রায় ১৬৫ জন শিশুর বলে জানিয়েছে ওই সংবাদ মাধ্যম।

এই অজানা রোগ ও মৃত্যুর মিছিল শুরু হয়েছে আগস্ট মাস থেকে। ১ থেকে ৫ বছরের শিশুরাই বেশি করে আক্রান্ত হচ্ছে এই অজানা রোগে। কুইলু প্রদেশের গুঙ্গু শহরে এই রোগের প্রথম আবির্ভাব হয়।

সেখানকার আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, যে শিশু আক্রান্ত হচ্ছে তাদের শরীরে ম্যালেরিয়ার উপসর্গ দেখা যাচ্ছে।

ম্যালেরিয়ার পরীক্ষা করলে ইতিবাচক কিছু ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু অনেক আক্রান্ত শিশুর পরীক্ষা করেও এই রোগ, বা রোগের সঠিক কারণ শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা