সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
আন্তর্জাতিক

বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ওই মুখপাত্র জানান, ৭৫ বছর বয়সি বিল ক্লিনটনকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। করোনাসংশ্লিষ্ট নয়, এমন এক ধরনের সংক্রমণে ভুগছেন তিনি।

এখনও বিষয়টি পরিষ্কার নয় কী অসুস্থতা বিল ক্লিনটনকে হাসপাতালে যেতে বাধ্য করেছে। তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের হৃদরোগ রয়েছে।

ক্লিনটনের চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে— তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, ‘সার্বক্ষণিক পর্যবেক্ষণের’ মধ্যে রাখার জন্য বিল ক্লিনটনকে হাসপাতালে রাখা হয়েছে। দুদিনের চিকিৎসার পর, তার শ্বেত রক্তকণিকার সংখ্যা হ্রাস পাচ্ছে এবং অ্যান্টিবায়োটিকগুলো নেওয়ার পর তার শরীর ভালো সাড়া দিচ্ছে।

ইউসি ইরভিন মেডিকেল সেন্টারের চিকিৎসকরা আশা করছেন, বিল ক্লিনটনকে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

বিল ক্লিনটন আরকানসাসের অধিবাসী। ডেমোক্র্যাটিক পার্টির বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা