রিসেপ তাইয়্যেপ এরদোগান
আন্তর্জাতিক

আফগানের সঙ্গে কাজ করবেন এরদোগান 

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠীর প্রস্তাবিত সরকারকে ‘অন্তর্ভূক্তিমূলক’ নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, কেবল অন্তর্ভূক্তিমূলক সরকার গঠন করলেই তুরস্ক আফগানিস্তানের সঙ্গে কাজ করতে রাজি আছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তালেবান ইস্যুতে আলাপকালে এই শর্তের কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট।

আলজাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তান দখলে নেওয়ার পর সেদেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রসহ বিদেশিরা। এরপর কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সচল করতে কাতারের সঙ্গে কাজ করছে ন্যাটোর সদস্য তুরস্ক।

কাবুল দখলে নেওয়ার পর সেখানে শান্তি প্রতিষ্ঠায় বিদ্রোহী গোষ্ঠীর ঘোষণাকে স্বাগত জানায় তুরস্ক। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী সরকারকে স্বীকৃতি দেওয়া ও প্রস্তাবিত সরকারের সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনায় রেখেছে তুরস্ক।

এরদোগান গতকাল বলেন, কাবুলে অন্তর্ভূক্তিমূলক সরকার প্রতিষ্ঠা হয়নি।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, এখন কিছু পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী হয়তো অধিক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে।

এরদোয়ান জানান, যদিও এমন পরিবর্তন তারা এখনো দেখতে পাননি, তবে বিদ্রোহী গোষ্ঠী এমন পদক্ষেপ নিলে তাঁরা হয়তো তাদের সঙ্গে আলোচনার বিষয়ে অগ্রসর হবেন।

সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন আফগানিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সিহাদ এরগিনে। এই সাক্ষাতের পরই এরদোয়ানের কাছ থেকে বিদ্রোহী গোষ্ঠী সরকার সম্পর্কে মন্তব্য এল।

যদিও ওই সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেছিলেন, আফগান জনগণের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের ব্যাপারে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি দেশটির সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা