আন্তর্জাতিক

পিএইচডি ডিগ্রিধারী বাদ, বিএ পাশ উপাচার্য নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মদ ওসমান বাবুরিকে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদ থেকে বরখাস্ত করে মোহাম্মদ আশরাফ ঘাইরতকে বসানো হয়েছে যিনি বিএ পাশ।

প্রতিবাদে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক মিলে কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সেই তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগীয় প্রধান।

তাদের অভিযোগ, পিএইচডি ডিগ্রিধারী বাবুরির স্থানে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রিধারী ঘাইরতকে নিয়োগ করে ঐতিহ্যশালী কাবুল বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানি করেছে সরকার।

তবে নতুন উপাচার্য স্পষ্ট করে জানিয়েছেন, বিজ্ঞানের পরিবর্তে ইসলাম ধর্ম ও সংস্কৃতি নিয়ে পড়াশোনার ওপরই জোর দেওয়া হবে কাবুল বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া সরকার জানিয়েছে, ঘাইরতকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকেও এই নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছেন। আশরাফ ঘাইরাত এর আগের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেছেন। তিনি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন কমিটির প্রধানও ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা