-নরেন্দ্র মোদি ও জো বাইডেন
আন্তর্জাতিক

শুক্রবারে মোদি-বাইডেন বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলতি সপ্তাহে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর বৈঠক হবে। তাতে যোগ দিতে আমেরিকায় সফরের কর্মসূচি রয়েছে মোদির। সব ঠিক থাকলে সেই সময় প্রথমবার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা।

এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর বাইডেন এই প্রথম মোদির সঙ্গে সরাসরি বৈঠক করবেন। এর আগে একাধিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এ দুই রাষ্ট্রপ্রধান।

চলতি বছরের মার্চে ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ জোটভুক্ত দেশের সম্মেলনেও দুই নেতার ভার্চুয়াল বৈঠক হয়েছে।

বস্তুত বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা সফর মোদির। ২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন তিনি।

তবে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর বৈঠকের আয়োজন করেছেন বাইডেন। তাতেই সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন মোদি-বাইডেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা