আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলার ঘটনায় বেশ কয়েকজন সেনা সদস্যসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, এটি একটি আত্মঘাতী হামলা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আল কায়েদা সংশ্লিস্ট আল শাবাব গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবল এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঘটনায় এখনও তদন্ত চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখা গেছে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার ঘটনায় কমপক্ষে ছয় নিরাপত্তা সদস্য এবং বেশ কয়েজন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

মোগাদিসুর অপর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মোগাদিসুর এক ব্যস্ত চায়ের দোকানের কাছে প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আত্মঘাতী। হামলার সময় সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকরা ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলার কিছুক্ষণ পরেই আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। চারদিকে সবকিছু এলোমেলো হয়ে আছে। লোকজনের জুতা এদিকে সেদিকে পড়ে আছে। এর মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর পোশাকে ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা