আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দেয়া বেশকিছু আইনি সুরক্ষা প্রত্যাহারের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানায়, ২৮ মে এই আদেশে সই করেন ট্রাম্প। এর ফলে আইনগত কিছু সুরক্ষা হারাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

ওই নির্বাহী আদেশে ফেসবুক- টুইটারের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সম্প্রতি ট্রাম্পের পোস্টকৃত দুটি টুইটে ফ্যাক্ট চেক ট্যাগ লাগিয়ে দেয় টুইটার। এরপরই যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। হুঁশিয়ারি দেওয়ার একদিন পর ওই নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প।

ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে ডানপন্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্সরশিপের শিকার হচ্ছে। রিপাবলিকানরা মনে করছে যে, সোশ্যাল মিডিয়া রক্ষণশীল মতামত রুদ্ধ করতে চাইছে। এমনটা ঘটার আগে আমরা তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো বা বন্ধ করে দেবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষ...

শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা