আন্তর্জাতিক

মৃত্যু ৩ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত  সাড়ে ৫৮ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২ হাজার ৯৬৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৯০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৫৫ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২৫ লাখ ৪০ হাজারেরও বেশি।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ২৩৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৬০৮ জন ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৭৪ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ১৪২ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫১ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬৬৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৯৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৯৪ হাজার ৭২২ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩৭৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৩৭ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ১২৭ জন।

স্পেনে মারা গেছে ১ জন। এর আগের দিনও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১১৯ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৭০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ১৪২ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩১ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষ...

শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা