আন্তর্জাতিক
সন্তানের প্রাণ বাঁচাতে

সিংহর সঙ্গে খালি হাতে লড়াই করলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ঘটনা। সন্তানের উপর আক্রমণ করে সিংহ। সাথে নেই কেউ। সন্তানের প্রাণ বাঁচাতে খালি হাতেই সিংহর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। সিংহর সঙ্গে একা লড়াই করলেন এক মা। একপ্রকার যুদ্ধ চলে তাদের মধ্যে। কোনও মতে সিংহর মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে পালিয়ে যান ওই মা।

জানা যায়, ৩০ কেজি ওজনের ওই পাহাড়ি সিংহটি হঠাৎ পাহাড় থেকে নেমে লোকালয়ে চলে আসে। তখন একটি বাড়ির সামনে ৫ বছরের একটি শিশু একা একা খেলা করছিল। সেই সময় শিশুটিকে কামড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি। চিৎকার শুনে ঘরে থেকে বেরিয়ে আসেন শিশুটির মা।

এমন দৃশ্য দেখতে পেয়েই খালি হাতে কিল, ঘুষি মারতে থাকে সিংটিকে। তারপর সিংহর মুখ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। মাথায় এবং বুকে গুরুতর চোট পায় শিশুটি। আপাতত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি সম্পূর্ণ বর্ণনা করা হয়। ওই নারীর সকল বিবরণ শোনার পর ক্যালিফোর্নিয়ার বনবিভাগের তরফ থেকে এক কর্মীকে ওই এলাকায় পাঠানো হয়।

সেখানে পৌঁছে ওই কর্মকর্তা দেখেন, পাহাড়ি সিংহটি তখনও ঘাঁটি গেড়ে বসে আছে। এবং আক্রমণাত্মক ভঙ্গিতে আবারও হামলা করার চেষ্টা করে। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে, পাহাড়ি সিংহটিকে গুলি করতে বাধ্য হন বনবিভাগের সেই কর্মী।

সূত্র- টাইমস নাও নিউজ ডটকম, ডেইলি এডোভেন্ট ডটকম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা