আন্তর্জাতিক

উহানে নিষিদ্ধ হলো বন্যপ্রাণী খাওয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের প্রথম কেন্দ্র চীনের উহান শহর। ধারণা করা হয় উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯। এবার সেই উহানে নিষদ্ধ করা হয়েছে সব ধরনের অবৈধ বন্যপ্রাণী কেনাবেচা, শিকার ও খাওয়া।

বিবিসি জানায়, বৃহস্পতিবার (২১ মে) উহান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত নিয়েছে।

নিষিদ্ধ প্রাণীর তালিকায় আছে- যে কোনো ধরনের বন্যপ্রাণী, সংরক্ষণের তালিকায় থাকা জলজ প্রাণী, বন্দি অবস্থায় প্রজনন করে এমন প্রাণী।

গত বছরের শেষের দিকে উহানেই সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমিত হয়। এর কিছুদিন পর চলতি বছরের জানুয়ারিতে সাময়িকভাবে বন্যপ্রাণী কেনা-বেচা নিষিদ্ধ করে চীন। এর আগে সার্স ভাইরাসের সময়ও বন্যপ্রাণী কেনা-বেচা সাময়িকভাবে বন্ধ রেখেছিলো চীন।

করোনাভাইরাস কোথায় থেকে ছড়িয়েছে তার মূল উৎস এখন পর্যন্ত সুনিশ্চত না হলেও, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে মনে করা হচ্ছে এটি প্রাণীর শরীর থেকে ছড়িয়েছে মানুষের শরীরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা