আন্তর্জাতিক

পৃথিবীকে বাঁচাতে হাঁটছে ১১ বছরের জুড

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবী এখন হুমকির দিকে যাচ্ছে। এ নিয়ে নানা ব্যক্তি, প্রতিষ্ঠান কাজ করছে। সে কাজে যুক্ত হলো ১১ বছরের ব্রিটিশ বালক জুড ওয়াকার। কার্বন নিঃসরণ কমাতে কার্বন ট্যাক্স চালুর দাবিতে সমর্থন যোগাড় করতে হাঁটা শুরু করেছেন তিনি। উত্তর ইংল্যান্ড থেকে লন্ডন পর্যন্ত যেতে চান তিনি।

সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গের অনুপ্রেরণায় জুড ওয়াকার ইয়র্কশায়ারের হেবডেন ব্রিজ থেকে হাঁটা শুরু করেছেন। ২১০ মাইল পাড়ি দিয়ে সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টারের ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো লক্ষ্য তার।

জাতিসংঘের জলবায়ু প্যানেল এই মাসে সতর্ক করে দিয়ে বলেছে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেপথ্য বিজ্ঞান মেনে নিলেও কিভাবে এই সমস্যা নিরসন করা যায়, কাকে দায়ী করা যায়, বা এর মূল্য পরিশোধ কিভাবে করা হবে তা নিয়ে বেশিরভাগ রাজনৈতিক নেতা এবং বিনিয়োগকারীর মধ্যে গভীর মতভেদ রয়েছে।

ব্রিটিশ বালক জুড ওয়াকারের বিশ্বাস মানবজাতিকে রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে কার্বন ট্যাক্স আরোপ করা। লন্ডন থেকে প্রায় ৫০ মাইল উত্তরে উবার্ন স্যান্ডস শহরের মধ্য দিয়ে হাঁটার সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে এখন আমরা অনেক কিছুই জানি আর আমার মনে হয় কার্বন ট্যাক্স নিশ্চিতভাবেই এর একটি কার্যকর সমাধান হবে।

জুড ওয়াকার কার্বন ট্যাক্স আরোপের পক্ষে সমর্থন যোগাড়ে একটি আবেদনে স্বাক্ষর সংগ্রহ করছেন। বর্তমানে প্রায় ৫৭ হাজার মানুষ এতে স্বাক্ষর করেছে। এটি যদি এক লাখ মানুষ স্বাক্ষর করে তাহলে পার্লামেন্টে এটি নিয়ে বিতর্ক হবে।

ওই আবেদনের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা ২০৫০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূণ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। আর কার্বন নিঃসরণের জন্য দূষণকারীদের দায়ী করতে লন্ডন প্রতিশ্রুতিবদ্ধ।

জুড ওয়াকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। পরবর্তীতে বিপর্যয়কর প্রভাব এড়াতে চাইলে আমাদের সত্যিকার অর্থেই এখনই পরিবর্তন আনা দরকার।

জুড ওয়াকার প্রতিদিন ১০ মাইল করে হাঁটছেন। প্রতিদিনই তাকে সঙ্গ দিচ্ছে তার পরিবারের সদস্য বা বন্ধুরা। আগামী শনিবার তিনি সেন্ট জেমস পার্কে হাঁটা শেষ করবেন বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা