আন্তর্জাতিক

বিমান হামলায় ২০০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা যায় শনিবার (৭ আগস্ট) রাতে তালেবান অবস্থানগুলোতে হামলা চালানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে।

কাতারের মার্কিনঘাঁটি থেকে উড়ে এসে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমরু বিমান ইরান সীমান্তের কাছে নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহরে বোমাবর্ষণ করে। শনিবার দুপুরে তালেবানের হাতে প্রদেশের ওই কেন্দ্রীয় শহরটির পতন হয়।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী-সেন্টকমের মুখপাত্র কর্নেল নিকোল ফ্রেরা বলেছেন, মার্কিন সেনারা গত কয়েকদিনে তাদের আফগান শরিকদের সমর্থনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

তালেবান অস্ত্রধারীরা যখন শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিলো, তখন তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে প্রায় ১০০ তালেবান নিহত হন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা