আন্তর্জাতিক

লকডাউন শিথিল করার চিন্তা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনায় দিশেহারা বিশ্বে। ইউরোপে তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে ইতালি, স্পেন ও ব্রিটেনে। এমন পরিস্থিতিতে করোনার কারণে দীর্ঘদিন ধরে চলা লকডাউন শিথিল করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। এর জন্য 'শর্তাধীন পরিকল্পনা’ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি জানায়, বৃটিশ প্রধানমন্ত্রী জানান, পরিকল্পনা অনুসারে আগামী ১৩মে থেকে ইংল্যান্ডের বাসিন্দারা বাইরে আরও বেশি সময় কাটানোর অনুমোদন পাবে। যাদের পক্ষে ঘরে থেকে কাজ করা সম্ভব নয় তারা চাইলে কর্মস্থলে যেতে পারবে। তবে এর জন্য গণপরিবহন পরিহার করতে হবে।

গত রোববার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিজের পরিকল্পনা জানালেও আজ (১১মে) সোমবার এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশের কথা রয়েছে।

জনসন তার জানান, করোনা পরিস্থিতি সম্পর্কে সতর্কতা বাড়াতে পাঁচ ধাপে সতর্কতা ব্যবস্থা চালু করা হবে। ওই ব্যবস্থার উপর নির্ভর করে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

আগামী ১লা জুনের মধ্যে শিশুরা স্কুলে ফিরে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা