আন্তর্জাতিক

মৃত্যুর মুখেও কৌতুক!

আন্তর্জাতিক ডেস্ক: নজর মুহাম্মদ আফগানিস্তানের বিখ্যাত কমেডিয়ানের মধ্যে একজন। বেশ কয়েকদিন আগে তালেবানের হাতে ধরে পড়েন তিনি। তাকে তুলে নেওয়ার পর তাকে হত্যা করে তালেবানরা এমন অভিযোগ করে তার পরিবার।

তাকে হত্যার আগে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় নজর মুহাম্মদকে অস্ত্রের মুখে গাড়িতে তুলেছেন দুজন। গাড়িতে বসেও তিনি তালেবানদের নিয়ে কৌতুক করছিলেন। এ সময় পাশ থেকে বন্দুক হাতে এক ব্যক্তি তার গালে চড় মারেন।

তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ গাড়িতে নজরের সাথে থাকা ওই দুই ব্যক্তিকে তালেবানের সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।

গত সপ্তাহে বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে কান্দাহারের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। হত্যাকাণ্ডের পেছনে তালেবানের হাত রয়েছে বলে দাবি করেছিল তার পরিবার।

তবে তালেবান সে সময় এ অভিযোগ অস্বীকার করেছিলো বলে স্থানীয় গণমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু নজর মুহাম্মদকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি স্বীকার করতে বাধ্য হয় তালেবান।

এদিকে নজর মুহাম্মদকে ধরার সময় ভিডিওতে থাকা ওই দুই সদস্যকে তালেবানের নিজস্ব আদালতে বিচারের মুখোমুখি করা হবে জানিয়েছে তালেবানের মুখপাত্র।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা