আন্তর্জাতিক

১০ হাজার মৃত্যুর পর ব্রাজিলে তিন দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলে ইতোমধ্যেই করোনায় প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। এই অবস্থার ভেতর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

তবে, ব্রাজিলে ঠিক কত মানুষ মারা গেছে তা নিয়ে প্রশ্ন আছে। দেশটির বিরোধীদল এবং আন্তর্জাতিক গণমাধ্যমের শঙ্কা সরকারি হিসাবের থেকে কয়েক গুণ বেশি মানুষ সেখানে মারা গেছেন!

ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৬২৭ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৯৩৯ জন।

ব্রাজিল বিপদে পড়েছে টেস্ট নিয়ে সরকারি ‘গাফিলতির’ কারণে। করোনা পরীক্ষার ক্ষেত্রে একদম গুরুত্ব দেয়া হয়নি।

ব্রাজিলের আইনসভা ন্যাশনাল কংগ্রেস থেকে শোক ঘোষণার পর স্বাস্থ্যবিধি মেনে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা