আন্তর্জাতিক

তরুণীর হবু স্বামীর গুলিতে প্রেমিক আহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের শোপুর জেলায় এক তরুণীর হবু স্বামীর গুলিতে প্রেমিক আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জেলার পান্ডোলা গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পবন নামের এক যুবকের। এর মধ্যেই ওই তরুণীর সঙ্গে নিজের সম্পর্কের কথা পবনকে জানান হবু স্ত্রীর প্রেমিক কুলবীর ওরফে যশবীর সিং।

এই কথা শুনে বেজায় চটে যান হবু স্বামী পবন। অল্প সময়েই তাদের মধ্যে হাতাহাতির পরিবেশ তৈরি হয়। পবন তখন প্রেমিক কুলবীরকে তার হবু স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে বলেন। কিন্তু তা মানতে রাজি হননি কুলবীর। এতেই রেগে গিয়ে গুলি চালান পবন। সে সময় হবু বর পবনের দুই ভাইও উপস্থিত ছিলেন।

তবে হাতাহাতি থেকে গুলিবর্ষণের এ ঘটনায় হবু স্বামী পবন ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যদিও তাদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।

মধ্যপ্রদেশের পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পুরনো বিবাদ’ থেকেই এই ঘটনা ঘটেছে। বিস্তারিত ঘটনা জানতে এবং অভিযুক্তকে চিহ্নিত করতে তদন্ত চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা