আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভূমিধসে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের চেম্বুর ও ভিখরোলি এলাকায় ভারি বর্ষণ হয়েছে। এতে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পরে অন্তত ২০ জন নিহত হয়েছে। শনিবার (১৭ জুলাই) গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা কয়েক ঘন্টা ভারি বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে।

এদিকে খোলা জায়গায় কোথাও না যাওয়ার জন্য জনগণকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিএসসি পৌরসভা জানিয়েছে, রোববার (১৮ জুলাই) ভোরে ভিখরোলি এলাকায় একটি আবাসিক ভবন ধসে তিনজন মারা গেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, চেম্বুরের ভারত নগর থেকে ১৫ জন এবং ভিখরোলির সূর্য নগর এলাকা থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। তারা আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেয়ার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকার সন্দেহে দুই এলাকাতেই উদ্ধার অভিযান অব্যাহত আছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।

মুম্বাইতে শনিবার সন্ধ্যা ৮টা থেকে রোববার ভোর ৮টা পর্যন্ত ১৭৬.৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যার মধ্যে শহরের পূর্বাংশে ২০৪.০৭ এবং পশ্চিমাংশে ১৯৫.৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এমন ভারি বৃষ্টিপাতের কারণে মুম্বায়ের নিম্নাঞ্চল চুনাভট্টি, সায়ন, দাদার এবং গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস এলাকায় বন্যা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা এএনআই’র এক ভিডিওতে দেখা গেছে বোরিভালীর পূর্ব এলাকায় স্রোতে অনেক গাড়ি ভেসে যাচ্ছে। সারারাত বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ায় শহরতলীর ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ট্রেনলাইনের ওপর জলাবদ্ধতা তৈরি হওয়ায় সিএসএমটি এবং থানের প্রধান লাইন বন্ধ করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মুম্বাইতে আরও পাঁচদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা