আন্তর্জাতিক

ফেসবুকের ওপর ক্ষেপেছেন বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ওপর ক্ষেপেছেন। তার বক্তব্য করোনা-সংক্রান্ত ভুল বার্তার কারণে মানুষের মৃত্যু হচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম তা ছড়াচ্ছে।

বিবিসি জানিয়েছে, এক সাংবাদিক ফেসবুকে করোনা সংক্রমণ এবং কোভিড টিকা নিয়ে ভুল তথ্য পরিবেশন বিষয়ে শুক্রবার জো বাইডেনকে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।

মানুষ টিকা গ্রহণ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমের প্রচারে বিভ্রান্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ জন্য সরাসরি ফেসবুককে দায়ী করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে অপপ্রচারকারীদের দমন করা হবে।

জো বাইডেন বলেন, ভুল তথ্যের প্রচারে জীবনহানি ঘটছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অধিকাংশ মানুষই টিকা গ্রহণ করেননি। মহামারি এখনো টিকা না নেওয়া লোকের জন্যই টিকে আছে।

এদিকে ফেসবুক বলছে, এমন মন্তব্য জনস্বাস্থ্য রক্ষায় 'আক্রমণাত্মক পদক্ষেপ।'

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সতর্ক করে জানান, টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে মৃত্যু এবং করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা