আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস নামে পরিচিত কোভিন-১৯ এর উৎপত্তি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বক্তব্যকে অনুমান নির্ভর বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। চীনের গবেষণাগারে ভাইরাসটির উৎপত্তি হওয়ার কোনও প্রমাণ থাকলে তা পেশ করার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংস্থাটির শীর্ষ জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান সোমবার (৪ মে) জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

প্রথম থেকেই চীনের উহান শহরের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে কোভিট-১৯ এর সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করে আসছেন মার্কিন নেতারা। চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই তা অস্বীকার করে আসছেন।

এর প্রেক্ষিতে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন,করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও তথ্য নির্ভর প্রমাণ পাইনি। সুতরাং আমারা মনে করছি যুক্তরাষ্ট্রের এই দাবি অনুমান নির্ভর।

তিনি আরও বলেন,ডব্লিউএইচও ভাইরাসটির উৎপত্তি নিয়ে যে কোনও তথ্য পেতে আগ্রহী। ভবিষ্যতে ভাইরাসটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

রায়ান বলেন,ফলে সেই তথ্য ও প্রমাণ যদি থেকে থাকে তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কবে এবং কোথায় তা দেখানো হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

ঝালকাঠিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ&rsquo...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা