আন্তর্জাতিক

বাঁচতে কাঁধে উঠলেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: মৎস্যজীবীদের নানা সমস্যা। এইসব দুর্দশা দেখতে এসেছিলেন মন্ত্রী। কিন্তু পথে ঘটলো বিপত্তি। রাস্তা অনেক কাদা। কাদা বাঁচাতে একপর্যায়ে তাদেরই কাঁধে চেপে বসলেন তিনি। তাতে কাদা এড়ানো গেছে ঠিকই তবে সমালোচনা ঠেকানো যায়নি। মৎস্যজীবীদের কাঁধে চেপে মন্ত্রীর পাড়ে ওঠার ছবি দেখে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। অভিযুক্ত ওই মন্ত্রীর নাম অনিতা আর রাধাকৃষ্ণণ। তিনি তামিলনাড়ু রাজ্যের মৎস্য মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনিতা আর রাধাকৃষ্ণণ। তবে নিজে থেকে সেখানে যাননি। তাদেরই জানানো অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রী সেখানে গিয়েছিলেন।

মৎস্যজীবীরা জানিয়েছিলেন- উপকূলের দ্রুত ক্ষয় হচ্ছে। নৌকায় উপকূলীয় এলাকা ঘুরে দেখার পরই সমস্যায় পড়েন মন্ত্রী। নদীর তীর থেকে কিছুটা দূরে পানিতে দাঁড়িয়েছিল নৌকা। মন্ত্রীর পায়ে যাতে কাদা না লাগে তাই তাকে কাঁধে তুলে নিয়ে তীরে পৌঁছে দেন মৎস্যজীবীরা।

ধবধবে সাদা পোশাকের সঙ্গে রং মিলিয়ে পায়ে সাদা স্নিকার্স পরে মন্ত্রী পরিদর্শনে এসেছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখা যায়- নৌকা থেকে নেমে পানির মধ্যে রাখা উঁচু চেয়ারে বসতে। সেখান থেকে তাকে কাঁধে করে তীরে নিয়ে আসেন মৎস্যজীবীরা।

এই বিষয়ে অনিতা বলেন, ‘মৎস্যজীবীরাই অতি উৎসাহী হয়ে আমাকে কাঁধে চাপিয়ে নিয়ে আসেন। কেউ কেউ জড়িয়ে ধরে আদরও করছিলেন। তাদের এই ভালবাসা দেখে আমি আর আটকাইনি।’

দৃশ্যটি দেখে মন্ত্রীর মনোভাব নিয়ে প্রশ্ন তুলে অনলাইনে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন অনেকেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা