আন্তর্জাতিক

৪০ পয়সা বেশি নেওয়ায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক: হোটেলে গিয়েছেন তিনি। পেটপুরে খেয়েছেন। হোটেল মালিক তার কাছ থেকে অতিরিক্ত ৪০ পয়সা বেশি নেয়। ৪০ পয়সা বিল বেশি রাখায় মামলা করে তুলকালাম কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। শেষমেশ বিচার গড়ায় আদালতে। এমনই ঘটনা ভারতের বেঙ্গালুরু রাজ্যের কর্ণাটকে।

নরসিমা মাথরে নামের এক ব্যক্তির বিল আসে ভারতীয় মুদ্রায় ২৬৪ রুপি ৬০ পয়সা। কিন্তু হোটেলের ম্যানেজার তাকে বিল দেখান ২৬৫ রুপি।

জানতে চাইলে কারণ দেখাতে পারেনি। আর এতেই রেগে ভোক্তা অধিকার আইনে বেঙ্গালুরুর ‘রুরাল অ্যান্ড আরবান ফার্স্ট অ্যাডিশনাল ডিসট্রিক্ট কনজুমার ডিসপুট রেডরেসাল কমিশন’-এ মামলা করে দেন নরসিমা।

ভুক্তভোগী নরসিমা পেশায় একজন আইনজীবী। তিনি বলেন, হোটেল মালিক ৪০ পয়সা অতিরিক্তি কেন নিয়েছে তার যথাযথ কারণ দেখাতে পারেনি আমাকে। এভাবে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে তারা। আর হোটেলটি প্রতিজন থেকে অনৈতিকভাবে ৪০-৫০ পয়সা করে অতিরিক্ত নিয়ে প্রতরণা করে আসছে’।

তার অভিযোগ আমলেও নিয়েছেন আদালত। আগামী ২০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

নরসিমা আদালতে বলেন, যদি প্রতিদিন গড়ে ১০ হাজার গ্রাহক একটি বড় দোকানে যান, তবে মাসে তিন লাখ গ্রাহক আসবেন। এমনকি যদি তিন লাখ লোক ৫০-৫০ পয়সা রেখে যায় তবে দোকানের বিপুল অর্থ শুধু এভাবেই উপর্জন হবে।

তবে হোটেল কর্তৃপক্ষ বলছে, ক্রেতার কাছ থেকে ৪০ পয়সা বেশি রাখা কোন অসৎ উদ্দেশ্য ছিল না তাদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা