আন্তর্জাতিক

জঙ্গি নেতার সন্ধান দিলেই ৩৪ কোটি

আন্তর্জাতিক : পলাতক আল-কায়েদার নেতার সন্ধান চেয়ে ৪ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি এই নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় উৎসাহিত করছে।

বৃহস্পতিবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এই পুরস্কার ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আল-কায়েদা নেতা ইব্রাহিম আহমেদ মাহমুদ আল কোসির সন্ধান কিংবা তাকে শনাক্ত করে দিতে পারলে ৪ মিলিয়ন ডলার বা ৩৪ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

আল কোসি বর্তমান আরব উপসাগরীয় অঞ্চলে আল কায়েদা আমিরের সহায়তায় একটি টিমকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি অনলাইনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে লোন উলফ (আত্মঘাতী হামলা) আক্রমণে উৎসাহিত করছেন।

২০১১ সালে পাকিস্তানে মার্কিন কমান্ডো অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা