আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। তার বিরুদ্ধে স্বর্ণ ও ছয় লাখ ডলার অবৈধভাবে গ্রহণ করার প্রমাণ পাওয়া গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় সু চিকে গৃহবন্দি করা হয়। তার বিরুদ্ধে দেশদ্রোহ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সু চির বিরুদ্ধে সর্বশেষ অভিযোগটি এনেছেন ইয়াঙ্গুনের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, সু চি তার কাছ থেকে ছয় লাখ মার্কিন ডলার নগদ এবং ১১ কিলোগ্রাম স্বর্ণ নিয়েছেন।

মিয়ানমারের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, ‘নিজের পদ ব্যবহার করে’ সু চি দুর্নীতি করেছেন বলে দুর্নীতি দমন কমিশন প্রমাণ পেয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় মামলা করা হয়েছে।

সু চির আইনজীবী খিন মং জ সরকারের আনা এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘তাকে দেশের দৃশ্যপট থেকে দূরে রাখতে এবং তার সম্মানের ওপর আঘাত হানতে এর পেছনে নিশ্চিতভাবেই রাজনৈতিক পটভূমি রয়েছে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা