আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্রার্থীদের প্রতি খামেনির তিন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাত প্রেসিডেন্ট প্রার্থীকে তিন নির্দেশনা দিয়েছেন।

শনিবার (৫ জুন) আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম বিতর্কে তিনি এসব নির্দেশনা দেন। এরপরই সর্বোচ্চ নেতার ইন্সটাগ্রাম পেজে তা প্রকাশিত হয়।

বিতর্কে পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখনই প্রার্থীরা টিভি বিতর্কে পরস্পরকে অবমাননা ও হেয় করার পন্থা অনুসরণ করেছে এবং এক প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আরেক প্রতিদ্বন্দ্বী মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করেছে তখনি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একে অপরকে অপমান করে কথা না বলতে, অপবাদ না দিতে, সম্মানহানি না করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান খামেনি।

প্রথম টিভি বিতর্কে ইরানের সাত প্রেসিডেন্ট প্রার্থী অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও দুটি বিতর্ক হওয়ার কথা রয়েছে।

আগামী ১৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে।

এবারের নির্বাচনে ৫৯২ জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাত জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে।

প্রার্থীরা হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা