আন্তর্জাতিক

মেয়ের লাশ নিয়ে ৩৫ কিলোমিটার পথ হাঁটলেন বৃদ্ধ বাবা!

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ও ভিডিও ঘুরছে। যা কোনো রাষ্ট্রের তথাকথিত উন্নয়নের গল্পগুলোকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলার।

ভিডিওতে দেখা যাচ্ছে খাটিয়াতে কিশোরী মেয়ের লাশ নিয়ে এক বাবাকে হাসপাতালে যেতে হয়েছে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে।

ঘটনাটি সিংগ্রাউলি জেলার নিবাস পুলিশ ফাঁড়ি এলাকার গাদাই নামে একটি গ্রামের। এই গ্রামের ১৬ বছরের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিতে বলে।

তবে লাশটি হাসপাতালে নিতে কোনো গাড়ির ব্যবস্থা ওই পরিবার করতে পারেনি, পুলিশও সহযোগিতার কোনো হাত বাড়ায়নি। ফলে ৩৫ কিলোমিটার দূরের হাসপাতালের উদ্দেশে খাটিয়ায় লাশ বেঁধে হেঁটেই রওনা দেন ওই কিশোরীর বাবা। নিজের গ্রাম থেকে সকাল ৯টায় রওনা দিয়ে বিকেল ৪টায় হাসপাতালে পৌঁছান ধীরপতি সিং গন্দ নামে ওই ব্যক্তি।

তার অভিযোগ, তিনি পুলিশকে অনেকবার অনুরোধ করেছিলেন একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু কেউ করে দেয়নি।

অরুণ সিং নামে সিংগ্রাউলি পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের বাজেট নেই কোনো মৃতদেহ পরিবারে কাছ থেকে হাসপাতালে পাঠানোর। ময়নাতদন্তের জন্য গাড়ি দিয়ে পারেন না তারা। মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া পরিবারের কর্তব্য।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা