আন্তর্জাতিক

বেলুচিস্তানে ইরানের সার্জিক্যাল স্ট্রাইকে নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ইরানের সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ শাখা স্পেশ্যাল ফোর্স ইরানি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ওই হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী।

ইরানের সংবাদ সংস্থা ইরনা, তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এবং আল-জাজিরা জানিয়েছে, গুপ্তচর মারফত আগাম খবরের ভিত্তিতে মঙ্গলবার (২ জানুয়ারি) গভীর রাতে বেলুচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনারা। তাদের অভিযানে মৃত্যুবরণ করেছে হয়েছে জইশ-আল-আদল সংগঠনের বহু জঙ্গি এবং বেশ কয়েকজন পাক সেনা। পাকিস্তান শিবিরের নিহতের সংখ্যা ৫০-এর কাছাকাছি। অভিযানে জখম হয়েছেন বেশ কয়েকজন ইরানি সৈনিক।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দুই সেনা গত আড়াই বছর ধরে জইশ-আল-আদলের হাতে পণবন্দি ছিল। তাদের নিরাপদে উদ্ধার করতেই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। সেনার এই অভিযান সফল হয়েছে। পাক সেনার মদতে সুন্নি মতাবলম্বী জঙ্গি সংগঠন জইশ-আল-আদল এর আগে বহুবার আত্মঘাতী হামলা চালিয়ে অনেক ক্ষয়ক্ষতি করেছে শিয়া মতাবলম্বী ইরানের রেভল্যুশনারি গার্ডের।

উল্লেখ্য, পাকিস্তানের সামরিক বাহিনীর ছত্রছায়ায় বেড়ে উঠেছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এদের মধ্যে বেশ কয়েকটি ছায়াযুদ্ধ চালাচ্ছে শিয়া-অধ্যুষিত ইরানের বিরুদ্ধে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুন্নি জঙ্গি সংগঠন বেলুচিস্তানের জইশ-আল-আদল। সংগঠনটির দাবি, তারা ইরান সরকারের বিরুদ্ধে সে দেশের বেলুচ নাগরিকদের রক্ষার জন্য লড়াই করছে। আগেও বেশ কয়েকবার ইরানের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে জেহাদি সংগঠনটি। ২০১৯ সালে বেলুচিস্তানে ইরান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ২৭ জন ইরানি সেনাকে হত্যা করে জইশ-আল-আদল। এর জন্য পাকিস্তানকে কড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা