আন্তর্জাতিক

দ্বিতীয় ফ্লাইটে কাল বাংলাদেশ ছাড়ছে আমেরিকানরা

নিউজ ডেস্ক:

মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় চার্টার ফ্লাইট রবিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে (৫ এপ্রিল) রওনা দিবে।মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে।

এ বার্তায় বলা হয়েছে, ফেরত যাওয়ার যাত্রীদেরকে খরচ বহন করতে হবে।

মার্কিন দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে এই চার্টার বিমানের ব্যবস্থা করা হয়েছে।

কত টাকা খরচ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে বার্তায় বলা হয়েছে, বিমানে ওঠার আগে প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিককে একটি Promissory note 'এ স্বাক্ষর করতে হবে। পরে এই অর্থ ফেরত দিতে হবে।

কোনও অবস্থাতেই বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে এই ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা এই ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন তাদের পাসপোর্ট বাতিল হবে না। কিন্তু ঋণ পরিশোধ না করলে নতুন পাসপোর্ট পাবেন না।

উল্লেখ্য, এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক। বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিদেশীদের ফেরত পাঠাতে অন্য দেশগুলোকে সাহায্যে করে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে বিদেশী নাগরিকদের সকল ধরনের সুবিধাও নিশ্চিত করছে সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা