আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দাদের যে জবাব দিল চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

'করোনায় মৃতের সংখ্যা লুকিয়েছে চীন।' যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন সরকার। তারা বলছে, যুক্তরাষ্ট্র নিজের দেশে করোনাভাইরাসের প্রকোপ থামাতে না পেরে এখন এসব উদ্ভট কথা বলছে। খবর ব্লুমবার্গের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘চীনের সবকিছু উন্মুক্ত এবং স্বচ্ছ। যুক্তরাষ্ট্রের কিছু কর্তাব্যক্তি এখন অভিযোগের ডালি নিয়ে বসেছেন। আমরা তাঁদের সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। কিন্তু এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু সময় ব্যয় করতে চাই আর সত্যটা তুলে ধরতে চাই।’

চীনের হুবেই প্রদেশের উহানে গত বছরের ডিসেম্বর মাসে শুরু হয় করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এরপর সারা বিশ্বে ছড়িয়েছে এ ভাইরাস। আজ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ ভয়াবহ এই ভাইরাসের সংক্রমণে মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে একে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বে এখন পর্যন্ত ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউসকে মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এবং সেই সঙ্গে মৃতের সংখ্যা লুকিয়েছে। এর আগে ব্লুমাবর্গের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছিল। আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই প্রতিবেদনের বিরোধিতা করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১ এপ্রিল) জানিয়েছেন, তিনি কোনো গোয়েন্দা তথ্য পাননি। কিন্তু চীনের দেওয়া উপাত্ত তার কাছে কম বলেই মনে হয়েছে। ট্রাম্প বলেছেন, তার দেশ ও চীন এখন নিয়মিত যোগাযোগ রাখছে। চীন তাদের কাছে থেকে ২৫০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে বলেও জানান ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা