আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ভারতে তাবলীগে যাওয়া ৩ বাংলাদেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের দিল্লির নিজামুদ্দিনে একটি মসজিদে আয়োজিত তাবলীগ জামাতে অংশ নেওয়া তিন বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল এলাকার একটি গ্রামে তাদের পরীক্ষা হলে বিষয়টি নিশ্চিত হয়।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে গত ১ - ১৫ মার্চ মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তাবলীগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই ধর্মীয় সমাবেশে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেকে সেখানে থেকে যান। পরে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে মসজিদটি খালি করে দেওয়া হয়।

পালওয়ালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ব্রাহাম দীপ সিন্ধু জানান, ১৩-১৫ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলীগ জামাতে অংশ নেওয়া ১০ বাংলাদেশিসহ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে তিন বাংলাদেশির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, রোহতাকের পোস্ট-গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এ এই পরীক্ষা করা হয়। অপর সাত জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বাকি দুজনের নমুনা গুরুগ্রামের বেসরকারি ল্যাবে পাঠানো হবে।

ড. সিন্ধু বলেন, আক্রান্ত তিন বাংলাদেশির বয়স ত্রিশের কোটায়। তাদেরকে বেসামরিক হাসপাতালে রাখা হয়েছে।

করোনাভাইরাসের মহামারির প্রেক্ষিতে দেওয়া সেই নির্দেশ অমান্য করে সমাবেশ করায় তাবলীগ জামাতের প্রধান মাওলানা সাদসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। কেননা এরিমধ্যে ওই আয়োজনে অংশ নেওয়া প্রায় চারশো জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাবলীগ জামাতের যোগসূত্রে ভারতের বিভিন্ন রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা