আন্তর্জাতিক

এশিয়ার বৃহত্তম বস্তিতে করোনার থাবা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস এবার এর ভয়ানক থাবা পড়ল এশিয়ার সবচেয়ে বড় বস্তি ভারতের মুম্বাই শহরের ধারাভি বস্তিতে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ধারাভি বস্তিতে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। ওই ব্যক্তির মৃত্যুর পরপরই বস্তিটির আটটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এ মৃত্যুকে ঘিরে ঘনবসতিপূর্ণ এ বস্তির বাসীন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৬১৩ একর আয়তনের ধারাভি বস্তিতে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন। আয়তন ও ঘনবসতির জন্য এটিকেই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বস্তি বলে ধরা হয়।

অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। আর এর ফলেই এ বস্তিতে মাত্র একজনের মৃ্ত্যুতেই চিন্তায় পড়েছে ভারত সরকার।

ধারাভি বস্তির ওই ব্যক্তিকে গত মঙ্গলবার প্রথমে সিওন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কস্তুরবা গান্ধী হাসপাতালে নেওয়ার জন অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়। তার আগে করোনা পরীক্ষায় তার শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়।

ভারতে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩২ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা