আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ সংকটে বিশ্ব: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির ভয়াবহতা এতোটাই যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘সবচেয়ে ভয়াবহ সংকট’ বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাস মহামারি বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে মহাসংকটে ফেলেছে বলে সতর্ক করেছেন তিনি।

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদরদফতরে করোনাভাইরাসের কারণে 'সম্ভাব্য আর্থ-সামাজিক প্রভাব' সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের সময় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলে সংস্থার মহাসচিব।

তিনি বলেন, 'করোনাভাইরাস মানুষের জীবন ও জীবিকাকে থামিয়ে দেয়ায় সমাজের মূল অর্থনৈতিক ভিত্তিতেই আক্রমণ করেছে।'

গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৮ লাখের বেশি মানুষ।

চীন থেকে এই ভাইরাস ছড়ালেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে মৃত মানুষের সংখ্যা সেই দেশকেও ছাড়িয়ে গেছে। স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি মহামারি শুরুর পর থেকে লাশের পাহাড় জমছে। ইতালিতে এ পর্যন্ত ১২ হাজার ৪২৮ জন মারা গেছে। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা সেখানেই।

গুতেরেস বলেন, ইউরোপে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো এক দিনে তাদের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর খবর দিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির বরাতে আল–জাজিরা জানিয়েছে, বিশ্বজুড়ে ৮ লাখ ৫৭ হাজার মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। করোনার আক্রান্ত হয়ে ৪২ হাজার মানুষ মারা গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা