আন্তর্জাতিক
করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

ইন্টরান্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস নামে পরিচিত কেভিন-১৯। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪ জনে। গত ১২ ঘণ্টায় মারা গেছে ৬২৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জন।

করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। সেখানে এরই মধ্যে মারা গেছে দেড় হাজারেরও বেশি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি আশঙ্কা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে করোনায় দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে। গত ২৯ মার্চ সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন শীর্ষক টক শোতে এমন আশঙ্কার কথা জানান তিনি। আক্রান্ত হতে পারে ১০ লাখেরও বেশি মানুষ।

৩১ মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামনে অত্যন্ত বেদনাদায়ক সপ্তাহ আসছে। আসন্ন দুইটি সপ্তাহ হতে যাচ্ছে খুব, খুবই বেদনাদায়ক। এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা