আন্তর্জাতিক

চীনে ভয়াবহ দাবানলে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস'এর সঙ্গে সবে যুদ্ধ করে সেরে উঠতে না উঠতেই আবারো দুর্যোগে আক্রান্ত চীন। এর মধ্যেই দেশটির জিচ্যাং শহরে একটি বিশাল বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়ে পুড়ছে বন।

শেষ পর্যন্ত অন্তত ১৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

ঝিচাং নগরীর তথ্য দফতর মঙ্গলবার (৩১ মার্চ) জানায়, ৩০ মার্চ স্থানীয় সময় বিকেল ৩টা ৫১ মিনিটে বনভূমি সংলগ্ন স্থানীয় একটি খামারে দাবানলের সূত্রপাত হয় এবং প্রবল বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্ট।

এছাড়াও, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আগুনের ধোঁয়ায় জিচ্যাং শহরের আকাশ পুরো ছেয়ে গেছে।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দমকল বাহিনীর ১৮ সদস্য ও একজন স্থানীয় বনকর্মী নিহত হন। বনভুমির ওই কর্মী দমকল বাহিনীর সদস্যদের পথ দেখানোর কাজ করছিলেন।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় রাত ২টার দিকে হঠাৎ করে বাতাসের গতিবেগ পরিবর্তন হওয়ায় দমকল কর্মীরা দাবানলে আটকে পড়েন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা