আন্তর্জাতিক

শঙ্কটে মার্কিন রণতরী, বাঁচার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবং নাবিকদের জীবন বাঁচানোর আহবান জানিয়েছে রণতরীর ক্যাপ্টেন।

সম্প্রতি করোনা ভাইরাস থেকে বাঁচার আহবান জানিয়ে কর্তৃপক্ষকে চার পাতার একটা চিঠিও লিখেছেন বলে মঙ্গলবার রয়টার্সকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

রণতরীটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ব্রেট করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এক অপ্রিয় পরিস্থিতির বর্ণনা দিয়ে রণতরীটির নাবিকদের বাঁচানোর জন্য আহবান জানিয়েছেন তার চিঠির মাধ্যমে।

রণতরীটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার চিঠিতে লিখেছেন, জাহাজটিতে কোয়ারেন্টাইন এবং আইসোলেশন সুবিধার ঘাটতি রয়েছে। তিনি সতর্কতার কথা উল্লেখ করে লিখেছেন, বর্তমানে করোনা ভাইরাস মোকাবিলায় যে কৌশল অবলম্বন করা হচ্ছে তা ভাইরাসটিকে সমূলে উৎপাটন করতে ব্যর্থ হবে।

একই সঙ্গে সেই চিঠির মাধ্যমে থিওডোর রুজভেল্ট রণতরীটি থেকে কমপক্ষে ৪ হাজার জনবল সরিয়ে নিয়ে তাদের আইসোলেশনে রাখার কথা জানিয়েছেন ক্যাপ্টেন। আর রয়টার্স জানায়, মার্কিন রণতরীটিতে আমেরিকার একটি ছোটখাটো শহরের মতো অন্তত ৫০০০ জনবল রয়েছে।

রণতরীটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার বাঁচার আবেদন জানিয়ে লিখেছেন, আমরা কোন যুদ্ধরত অবস্থায় নেই। সুতরাং আমাদের নাবিকদের জীবন দেওয়ারও কোন দরকার নেই। আমরা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেই তাহলে আমরা আমাদের নাবিকদের পরিপূর্ণ যত্ন নিতে ব্যর্থ হবো।

রণতরীটির এক মার্কিন কর্মকর্তা সেখানের অবস্থা জানিয়ে রয়টার্সকে বলেন, মার্কিন ওই রণতরীটিতে ৮০ জনের মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আরো বেশি হবে যদি জাহাজের সকলের পরীক্ষা করা হয়।

তবে এখন পর্যন্ত সেখানে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন তার সঠিক খবর দিচ্ছেনা নৌ বাহিনী। এক সপ্তাহ আগে যখন এটি প্যাসিফিকে ছিল তখন এখানে প্রথম একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

এদিকে সেই চিঠিটি এখনও পুরোপুরি পড়েননি উল্লেখ করে মঙ্গলবার মার্কিন সামরিক সচিব মার্ক এসপার বলেছেন, এখনই রণতরীটি সম্পূর্ণ খালি করার সময় হয়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা