আন্তর্জাতিক

মক্কা-মদিনায় এবার কারফিউ জারি

আান্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তাররোধে পবিত্র শহর মক্কা ও মদিনায় কারফিউ জারি করেছে সৌদি সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ জারি থাকবে বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

২ এপ্রিল বৃহস্পতিবার এক রাজ ডিক্রিতে এই কারফিউ জারি করা হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ মক্কা ও মদিনায় সর্বাত্মক কারফিউ জারি করা হয়েছে। তবে প্রাপ্ত বয়স্ক বাসিন্দারা জরুরি চিকিৎসাসেবা ও খাবার সংগ্রহের জন্য সকাল ৬টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

কারফিউ জারি করে দেয়া রাজ ডিক্রিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে এই কারফিউ জারি করা হলো। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। তবে সরকারি ও বেসরকারি যেসব প্রতিষ্ঠান জরুরি সেবায় নিয়োজিত সেগুলো এর আওতামুক্ত থাকবে।

রাজ ডিক্রিতে আরও বলা হয়েছে, এই কারফিউ জারির ফলে মক্কা ও মদিনায় যে কোনও বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। তবে ফার্মেসি, খাবারের দোকান, গ্যাস স্টেশন ও ব্যাংকিং সেবা এর আওতায় থাকবে না।

এতে বলা হয়েছে, মক্কা ও মদিনায় গাড়ি চলাচলের ক্ষেত্রে গাড়িতে একজন যাত্রী ও চালক থাকতে পারবেন।

এর আগে ২৫ মার্চ সৌদি আরব দেশটিতে লকডাউন জারি করে। লকডাউনের কারণে মক্কা, মদিনা ও রিয়াদে প্রবেশ ও বহির্গমন বন্ধ হয়ে যায়। এছাড়া দেশটির ১৩টি প্রদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৫ এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। করোনার বিস্তার ঠেকাতে দেশটি নানা পদক্ষেপ নিয়েছে।

বুধবার দেশটির হজ ও উমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন বলেছেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা যখন বৈশ্বিক মহামারি মোকাবিলা করছি, তখন সৌদি আরব মুসলিমসহ অন্য নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। তাই পরিস্থিতি স্পষ্ট হওয়া পর্যন্ত হজের বিষয়ে কোনও চুক্তিতে না যেতে আমরা সব দেশের মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা