আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কবুতর হত্যা করবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি কবুতরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। কঠোর কোয়ারেন্টিন বিধি মেনে কবুতরটিকে হত্যা করা হবে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ২০২০ সালের অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে কবুতরটি নিখোঁজ হয়। একটি রেসে কবুতরটি ছাড়ার পর তা আর ফিরে যায়নি। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে কবুতরটিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেখা যায়।

বিবিসি আরও জানিয়েছে, কবুতরটির নাম জো। অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তারা মনে করছেন, কবুতরটি তাদের দেশের পোল্ট্রি শিল্পের জন্য হুমকি হতে পারে। ৮ হাজার মাইল পথ পাড়ি দিয়ে কবুতরটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে কেমন করে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছেছে, তা স্পষ্ট নয়।

কর্মকর্তারা ধারণা করছেন, সমুদ্রপথ দিয়ে কবুতরটি অস্ট্রেলিয়া আসে। গতে পারে, কোনও মালবাহী জাহাজে চড়ে এসেছে। হত্যা করার সিদ্ধান্ত নিলেও কবুতরটি ধরা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার কৃষি, পানি ও পরিবেশ অধিদফতর জানিয়েছে, কবুতরটির মাধ্যমে স্থানীয় পাখিগুলোর রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে।

যে কারণে কবুতরটিকে ধরে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদফতর একজন মুখপাত্র জানান, কবুতরটি যেখান থেকেই আসুক না কেন, যে কোনও পোষা পাখি বাইরে থেকে এ দেশে এলে তার স্বাস্থ্যগত মান ও প্রয়োজনীয় পরীক্ষা করা না হলে, তা অস্ট্রেলিয়ায় থাকতে পারবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা