করোনা মহামারী আরও কঠিন হতে পারে : রায়ান
আন্তর্জাতিক

করোনা মহামারী আরও কঠিন হতে পারে : রায়ান

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা মহামারির দ্বিতীয় বছরটি আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান।

বুধবার (১৩ জানুয়ারি) তিনি বলেন, নতুন বছরে করোনা সংক্রমণের যে গতিশীলতা দেখছি সে বিষয়গুলি বিবেচনা করে বলা যেতে পারে এটি আরও শক্তিশালী হতে পারে। খবর : রয়টার্স

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা প্রায় ২০ লাখ, সংক্রামিত হয়েছে ৯ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৪১৬ জন মানুষ।

মাইক রায়ান আরও বলেছেন, করোনার নতুন স্ট্রেইন যেভাবে ছড়াচ্ছে, বিশেষত উত্তর গোলার্ধে নতুন এই স্ট্রেইন ছড়িয়ে পড়ার কারণে প্রথম দিকের চেয়ে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় বছরটি আরও কঠিন হবে।

করোনায় গত সপ্তাহে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ সংক্রামিত হয়েছে। উত্তর গোলার্ধে, বিশেষত ইউরোপ এবং উত্তর আমেরিকাতে সামাজিক মিশ্রণ বেড়ে যাওয়ায় অনেক দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ সতর্ক করে বলেছেন, ছুটির পরে কিছু দেশে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে।

করোনার নতুন স্ট্রেইন প্রথমে ব্রিটেনে শনাক্ত হয়েছে কিন্তু এখন বিশ্বজুড়ে করোনার এই নতুন স্ট্রেইন ছড়িযে পড়েছে। এর ফলে ইউরোপ জুড়ে সরকারগুলি আরও কঠোর, দীর্ঘায়িত বিধিনিষেধ ঘোষণা করেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা