আন্তর্জাতিক

করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

করোনাভাইরাসের টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভি ক্যামেরার সামনে তার প্রথম ডোজ টিকা নেয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন নিলেন।

৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমি সামান্য একটি অন্তর্বাস পরে আমার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি।’ এর আগে তিনি তার ব্লেজার খুলে ফেলেন। তার জামার হাতা ওপরের দিকে তুলে ফাইজারের টিকা দেয়ার জন্য এক চিকিৎসককে ধন্যবাদ জানান বাইডেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মার্কিন জনগণের হাতে টিকা দেয়া। আর এটা যেন আমরা দ্রুততার সাথে করতে পারি।

গত ২১ ডিসেম্বর দেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেয়ার সময় বাইডেন মার্কিন নাগরিকদের বলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই। সূত্র : এএফপি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা