ট্রাম্পকে ব্লক করলো ফেসবুক-টুইটার
আন্তর্জাতিক

ট্রাম্পকে ব্লক করলো ফেসবুক-টুইটার

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে ব্লক করলো ফেসবুক ও টুইটার। যুক্তরাষ্ট্রের সংসদে ট্রাম্পের সমর্থকদের হামলার পর বিষয়টি নিয়ে টুইট করতে থাকায় এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যম এ সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।

এর আগে এক টুইটে বিক্ষোভকারীদের বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প আবারও দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি। ’

টুইটার জানায়, ট্রাম্প তার তিনটি টুইটে ‘সিভিক ইনটেগ্রিটি পলিসি গুরুতরভাবে লঙ্ঘন’ করেছেন। ওই টুইটগুলো সরিয়ে না নিলে এবং এ ধরনের টুইট করা অব্যাহত রাখলে ট্রাম্পের অ্যাকাউন্ট (@realDonaldTrump) চিরতরে বন্ধ করা হতে পারে বলেও সতর্ক করে টুইটার।

এর আগেও টুইটারের নীতিমালা লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে, ২৪ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক এবং ইউটিউবও এ সংক্রান্ত একটি ভিডিও সরিয়ে নিয়েছে।

এ ব্যাপারে ফেসবুক জানায়, ট্রাম্পের বক্তব্য চলমান সহিংসতা কমানোর বদলে ঝুঁকি আরো বাড়াতে পারে বলে তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা