আন্তর্জাতিক

বসনিয়া : শীতে কাবু অভিবাসনপ্রত্যাশীরা আরো অনিশ্চয়তায়

আন্তর্জাতিক ডেস্ক : শীত সইতে না পেরে লিপা শিবির ছাড়ছেন অভিবাসনপ্রত্যাশীরা৷ তাদের সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে নেয়ার সর্বসম্মত সিদ্ধান্তও নিতে পারছে না বসনিয়া সরকার।

প্রচণ্ড শীতের মধ্যে মঙ্গলবার বসনিয়ার লিপা শিবির ছাড়তে শুরু করেন কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীদের একটি অংশ বাসে উঠে ক্রোয়েশিয়া সীমান্ত সংলগ্ন শিবিরটি ছেড়ে যাওয়ার অপেক্ষা করছেন।

এর আগে বসনিয়ার নিরাপত্তা মন্ত্রী সেলমো চিকোটিচ জানান, সারায়েভোর ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ব্রাডিনা শহরের পুরোনো একটি সামরিক ভবনে অভিবাসনপ্রত্যাশীদের সাময়িকভাবে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদ মাধ্যম ক্লিক্সকে তিনি আরো জানান, এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে মতবিরোধ রয়েছে।

পরে বসনিয়ার অর্থমন্ত্রী ভেকোস্লাভ বেভান্ডা দাবি করেন, অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে আদতে সেরকম কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি৷ তিনি বলেন, ‘‘সেরকম ‘সাময়িক' কোনো সিদ্ধান্তেরও অস্তিত্বই নেই।''

জাতিসংঘের কর্মকর্তা পেটার ভন ডেয়ার আউভারার্টের আশঙ্কা, এমন পরিস্থিতিতে অভিবাসনপ্রত্যাশীদের হয়ত বাসেই কাটাতে হবে সারারাত। সূত্র : ডয়েচে ভেলে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা