আন্তর্জাতিক

ভ্যাকসিন নিচ্ছেন পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক : করোনার ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘স্পুটনিক-৫’ গ্রহণ করবেন তিনি। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার (২৮ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় একটি টেলিভিশনে একথা জানান বলে জানিয়েছে রয়টার্স।

পেসকভ বলেন, প্রেসিডেন্ট জানিয়েছেন; তিনি ভ্যাকসিন গ্রহণ করবেন। তিনি এখন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছেন।গত আগস্টে রাশিয়া প্রথম ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিনের অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার ভ্যাকসিন। রাশিয়ার ভাষ্য, তাদের উদ্ভাবিত ‘স্পুটনিক-৫’ টিকাটি ৯৫ শতাংশ কার্যকর।

রাশিয়ায় ডিসেম্বরে স্বেচ্ছাসেবামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এরইমধ্যে চলছে এর কার্যক্রম। ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিনের ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক আরও কয়েকটি সংবাদ মাধ্যমও।পুতিন বলেছেন, রশিয়ার উৎপাদিত ভ্যাকসিন কার্যকরী ও নিরাপদ। ভ্যাকসিন গ্রহণ না করার কোনও কারণ দেখছি না। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আসলেও তিনি তা গ্রহণ করবেন।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর মূলত অনলাইন মাধ্যমেই নানা রাষ্ট্রীয় কাজে অংশ নিয়েছেন পুতিন। দেশের মধ্যে স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়েও কঠোর হতে দেখা গেছে তাকে। গত আগস্টে যখন করোনার টিকার ট্রায়াল শুরু হয়; তখন তার এক মেয়ের সেই ট্রায়ালে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন পুতিন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা