আন্তর্জাতিক

আমাকে হত্যা করার চেষ্টা করছে : নাসরুল্লাহ

আর্ন্তজাতিক ডেস্ক : আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব সম্মিলিতভাবে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই।

আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার তিনি বলেছেন, বিভিন্ন সূত্র থেকে তাকে হত্যা করার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। হিজবুল্লাহ নেতা বলেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানিকে শহীদ করার আগে থেকেই তাকে হত্যা করার চেষ্টা করে আসছে ওয়াশিংটন, তেল আবিব ও রিয়াদ।

আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হত্যা প্রচেষ্টা তীব্রতর হয় জানিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে হত্যা করে বিষয়টি নির্বাচনি প্রচারের কাজে ব্যবহার করতে চেয়েছিল। এমনকি সৌদি যুবরাজ বিন সালমান আমেরিকা সফরে গিয়ে তার স্বার্থে হলেও এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য মার্কিন কর্মকর্তাদের অনুরোধ করেছে বলে জানান হিজবুল্লাহর মহাসচিব।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন ইসরাইল বিরোধী প্রতিরোধ শক্তি এবং এর নেতা ও কমান্ডারদের হত্যা করার এই ষড়যন্ত্র অনির্দিষ্টকালের জন্য চলবে। কিন্তু অতীতে যেমন এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে প্রতিরোধ আন্দোলন দমন করা যায়নি তেমনি ভবিষ্যতেও যাবে না। সূত্র: পার্সটুডে

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা