তুর্কি কূটনৈতিক আটকের ঘটনায় আংকারার নিন্দা
আন্তর্জাতিক

তুর্কি কূটনৈতিক আটকের ঘটনায় আংকারার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের রুদাস দ্বীপে নিযুক্ত তুরস্কের কূটনৈতিক সেবাহাতিনতে বাইরামকে গুপ্তচরের অভিযোগ দিয়ে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আংকারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

আংকারার দাবি, গ্রিসের কর্মকর্তারা তুর্কি ওই কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। খবর আনাদোলুর।

গ্রিসের রুদাস দ্বীপে ওই তুর্কি কূটনৈতিক সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন তিনি।

তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খননকাজ নিয়ে প্রতিবেশী দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল।

এছাড়া তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে।

এর আগেও গ্রিসের গণমাধ্যম তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা