আন্তর্জাতিক

ব্রাজিলে সেতু থেকে রেললাইনে বাস পড়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে রেললাইনে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার ( ৪ ডিসেম্বর) দেশটির মিনাস গেরেইস অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।

রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, শুক্রবার ব্রাজিলের মিনাস গেরাইস অঙ্গরাজ্যের জাও মনলেভাদে পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৫ জন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যান।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে গিয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, সেতু থেকে নেমে দৌড়ে বাসটির চালক পালিয়ে গেছেন। তাকে খোঁজা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সেতু থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাশয়। এ সময় বাসটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা