আন্তর্জাতিক

দুর্নীতির মামলায় অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রীর কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির মামলায় ঘটনায় অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারকে ৮ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

শুক্রবার ( ৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ভিয়েনার একটি আদালতে দোষী সাব্যস্ত হয়। সরকারি অর্থায়নে নির্মিত নাগরিকদের জন্য এ্যাপার্টমেন্ট বেচাকেনায় ঘুষ গ্রহণ ও মিথ্যা বলার দায়ে তাকে এ দন্ড প্রদান করে আদালত।

২০০৪ সালে অস্ট্রিয়া সরকার নাগরিকদের জন্য ৬০ হাজার এ্যাপার্টমেন্ট নির্মাণ করে। একজন বিনিয়োগকারীকে সরকারের গোপন তথ্য সরবরাহ করেছিলেন অস্ট্রিয়ার সাবেক এ মন্ত্রী। আদালত জানায়, গ্র্যাসার ৯ মিলিয়ন ইউরো (৮ দশমিক ১ মিলিয়ন পাউন্ড) বেশি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তিন ব্যাংক একাউন্টে এ টাকা গ্রহণ করা হয়।

তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন গ্র্যাসার এবং এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তিনি জানিয়েছে। গ্র্যাসার ২০০০ সালে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অর্থমন্ত্রী নির্বাচিত হন। এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়। অর্থপাচার, মিথ্যা বলা এবং জালিয়াতির অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

কয়েকশ মানুষের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে টানা ৩ বছর শুনানির পর আলোচিত এ মামলার রায় দিয়েছে আদালত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা