আন্তর্জাতিক

আইসোলেশনে ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার ধকল কাটিয়ে ওঠার পর ফের সেলফ আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

করোনা আক্রান্ত এক সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করায় ‘সেলফ আইসোলেশনে’রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।

সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসন তার কার্যক্রম চালিয়ে যাবেন।

তার মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯ এর কোনো লক্ষণও নেই।

গত বৃহস্পতিবার সকালে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন বরিস জনসন। পরে বৈঠকে উপস্থিত সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনার লক্ষণ ধরা পড়ে এবং তার পরীক্ষা করা হয়।

অ্যাশফিল্ডের ওই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে প্রধানমন্ত্রী বরিস জনসনকে সেলফ আইসোলেশনে নেওয়া হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা