আন্তর্জাতিক

সালমানের নির্দেশে তিন প্রিন্স গ্রেফতার, হতে পারে মৃত্যুদণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি যুবরাজ সালমানের নির্দেশে শুক্রবার রয়্যাল পরিবারের তিন সদস্যকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছেন তার চাচা ও ছোট ভাই প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ। এছাড়া রাজ পরিবারের আরো দুই সদস্যকেও ওইদিন আটক করা হয়।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গ্রেফতার হওয়া সৌদি রাজ পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হতে পারে ।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, শুক্রবার বাদশাহ সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ-আল-সৌদ ও রাজার ভাগ্নে প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেও আটক করা হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফকে ২০১৭ সালের জুন থেকে গৃহবন্দি করে রেখেছিলেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এবার তাকে সোজা কারাগারে নিক্ষেপ করা হলো।

শুক্রবার সকালে রাজ দরবারের গার্ডরা কালো পোশাক ও মুখে মাস্ক পরা অবস্থায় সৌদি রাজপরিবারের সদস্যদের গ্রেফতার করে নিয়ে যায়।

তবে সৌদি কর্তৃপক্ষ প্রিন্সদের গ্রফতারের বিষয়ে কোন মন্তব্য করেনি। অভিযোগ উঠেছে সিংহাসন পাকাপোক্ত করতেই যুবরাজ মোহাম্মদ সালমানের নির্দেশে প্রিন্সদের গ্রেফতার করা হয়েছে।

মার্কিন ভিত্তিক আরএএনডি কর্পোরেশনের পলিসি বিশ্লেষক বেক্কা ওয়াসের এ নিয়ে বলেন, যুবরাজ সালমান তার উত্থানের যে কোনও হুমকি এবং তার শাসনের সমালোচকদের জেল দিয়েছেন বা হত্যা করেছে। ভবিষ্যতে যে কেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে এটি তারই বার্তা বহন করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা