আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭ দেশে ফ্লাইট বন্ধ করলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ মোট সাত দেশের সঙ্গে সব ধরনের বিমানের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। অন্য দেশগুলো হলো মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা।

০৬ মার্চ শুক্রবার থেকে কার্যকর হয় এ নিষেধাজ্ঞা। যা বহাল থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।

এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানান, কুয়েত সরকারের সাময়িক নিষেধাজ্ঞার জন্য বাংলাদেশ থেকে বিমানের কুয়েতগামী ৬ ও ১০ মার্চের দুটো ফ্লাইট বাতিল করা হয়েছে।

কুয়েতি সংবাদপত্র আরব টাইমস জানিয়েছে, কুয়েতে থাকার অনুমতি রয়েছে এমন কোনো বিদেশি গত ১৪ দিনে এই সাতটি দেশে বা এর কোনও একটিতে গেলে কুয়েতে ঢোকার অনুমতি পাবেন না। তবে এই সাতটি দেশ থেকে কুয়েতের কোনো নাগরিক দেশে ফিরতে পারবেন, সেক্ষেত্রে ফেরার পর তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ হলে তারপর তাদের কুয়েত প্রবেশ করতে দেওয়া হবে বলে জানিয়েছে সে দেশের বেসামরিক কর্তৃপক্ষ ।

বর্তমানে বিশ্বের প্রায় একশ দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪০ জন।

কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ জন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ৩ মার্চের এক ঘোষণায় কুয়েত কতৃপক্ষ করোনা আক্রান্ত নয় এমন সনদ ছাড়া বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের সে দেশে ঢুকতে দেয়া হবে না বলে নির্দেশ জারি করে।

এতে বাংলাদেশ থেকে কুয়েতগামীরা আটকে পড়লে তাদের পরীক্ষা করে সনদ দেওয়ার সিদ্ধান্ত জানায় আইইডিসিআর। কিন্তু বৃহস্পতিবার কুয়েতের মন্ত্রিসভা সনদ দাখিলের আগের সিদ্ধান্ত বাতিল করে।

তখন বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় তারা এখন বাস্তব সমাধানের পথ খুঁজছেন, যাতে তাদের নাগরিক ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

এরপরই বাংলাদেশসহ অন্য ৬টি দেশের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কুয়েত সরকার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর নাম ব্যবহ...

মাদক দমনে সরকারের নতুন কৌশল

দেশে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে সুরক্ষিত...

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, স্থবির জনজীবন

চট্টগ্রামে গ্যাস সংকট এখন শুধু একটি জ্বালানি সমস্যা নয়; এটি জনজীবন, শিল্প, প...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা